সময়কাল: শনিবার, ২০ জুন, ২০২৬ইং।
সময়: সন্ধ্যা ৬:৩০ ঘটিকা।
ইউরোপীয় ইউনিয়নের গ্রিন ডিল এবং টেকসই উন্নয়ন-সংক্রান্ত বিধিমালার অংশ হিসেবে, ইউরোপে রপ্তানিকারকদের জন্য Eco-design for Sustainable Products Regulation (ESPR) এর আওতায় ২০২৮ সালের পর থেকে ট্রেসেবিলিটি এবং Digital Product Passport (DPP) বাস্তবায়ন বাধ্যতামূলক করা হবে। এর গুরুত্ব অনুধাবন করে অত্র এসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠানসমূহ, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতির লক্ষ্যে FLAXA এবং LSBPC এর যৌথ উদ্যোগে “Traceability to Transparency: Roadmap to Digital Product Passport in FLG Sector” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের নতুন বিধিমালার আলোকে বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও শিল্পখাতের প্রস্তুতি, ট্রেসেবিলিটি ব্যবস্থা, টেকসই মানদণ্ড অনুসরণ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত কমপ্লায়েন্স কাঠামোর সঙ্গে সামঞ্জস্য বিধানের বিষয়ে বিশেষজ্ঞদের প্রবন্ধ উপস্থাপনা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

